“শহীদ হাদী সংখ্যা” — লেখা আহ্বান ঘোষণা

উসমান বিন আবদুল আলিম
পড়তে লাগবে 1 মিনিট
নববর্ষ

তারুণ্যের সৃজনশীল চেতনাকে শাণিত করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত সাহিত্য প্ল্যাটফর্ম nabinkantho.com | নবীন কণ্ঠ আবারও একটি তাৎপর্যপূর্ণ বিশেষ সংখ্যা প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, শাবান ১৪৪৭ হিজরি) উপলক্ষে প্রকাশিতব্য ৫ম বর্ষ, ১২শ সংখ্যা হবে ঐতিহাসিক ও স্মরণীয়—“শহীদ হাদী সংখ্যা”
এই বিশেষ সংখ্যার মূল লক্ষ্য হলো শহীদ ওসমান হাদীর জীবন, আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে সাহিত্যিক আঙ্গিকে তুলে ধরা। তাঁর চিন্তা ও দর্শনকে কেন্দ্র করে কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, স্মৃতিচারণ, নিবন্ধ ও গবেষণামূলক লেখা আহ্বান করা হয়েছে। দেশ-বিদেশের নবীন ও প্রবীণ লেখকদের কলমে উঠে আসবে তাঁর স্মৃতি, প্রেরণা ও আদর্শের প্রতিধ্বনি—এটাই নবীন কণ্ঠের প্রত্যাশা।

লেখা পাঠানোর নির্ধারিত ইমেইল:
📧 [email protected]
লেখা জমার শেষ তারিখ:
📅 ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার)

সম্পাদকীয় নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র ইমেইলের মাধ্যমে লেখা গ্রহণ করা হবে। ফেসবুক ইনবক্স, হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে পাঠানো লেখা বিবেচনা করা হবে না।

এই সংখ্যার Full Sponsor হিসেবে গর্বের সঙ্গে পাশে রয়েছে—
Barir Market
🌐 BARIRMARKET.COM
📞 যোগাযোগ: ০১৭৮৯২০৪৬৭৪

বি.দ্র.: এই সংখ্যায় নির্বাচিত সেরা চার লেখক/লেখিকা-কে প্রদান করা হবে—

🎖 ‘লেখক সম্মাননা সনদ’ ও বিশেষ হাদিয়া, ইনশাআল্লাহ।
নবীন কণ্ঠ বিশ্বাস করে—শব্দের শক্তিই ইতিহাসকে জীবন্ত রাখে। “শহীদ হাদী সংখ্যা” তাই শুধু একটি ম্যাগাজিন নয়; এটি হবে আদর্শ, স্মৃতি ও চেতনার এক স্থায়ী সাহিত্যিক দলিল।

— নবীন কণ্ঠ সম্পাদকীয় টিম

শেয়ার করুন
উসমান বিন আবদুল আলিম একজন উদীয়মান ইসলামি চিন্তাবিদ, গবেষক ও লেখক। তরুণ বয়সেই তিনি ইসলামের বিভিন্ন শাখায় জ্ঞানার্জন ও গবেষণায় মনোনিবেশ করেন। কুরআন, হাদীস, ইসলামি দর্শন ও ইতিহাসের ওপর তাঁর গভীর অন্তর্দৃষ্টি এবং চিন্তাশীল লেখনিতে তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। ইসলামি মূল্যবোধ ও আধুনিক চিন্তার সমন্বয় ঘটিয়ে তিনি একটি সময়োপযোগী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করছেন, যা বর্তমান প্রজন্মকে ইসলামের প্রকৃত সৌন্দর্য বুঝতে সহায়তা করে। পাশাপাশি, তিনি নিয়মিত বিভিন্ন পত্রিকা ও অনলাইন প্ল্যাটফর্মে লেখালেখি করছেন — যেখানে ইসলামের মৌলিক শিক্ষা, আত্মউন্নয়ন এবং সমাজ সংস্কারের বিষয়ে তার বিশ্লেষণ প্রশংসিত হচ্ছে।
মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।